আদাবর থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী জাহিদ গ্রেফতার
রাজধানীর আদাবরের শম্পা মার্কেট এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. জাহিদ রহমান জনকে (৩১) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা রয়েছে।
