সাতক্ষীরায় গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে কালীগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।
