মনপুরায় জেলেদের চাল বিতরণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিক আহত
ভোলার মনপুরায় জেলেদের সরকারি বরাদ্দের চাল বিতরণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হট্টগোল ও বিরোধের ঘটনা ঘটেছে। এ সময় ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।
