বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত আন্তর্জাতিক মানের কসাইখানা অব্যবহৃত
শেরপুরে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত আন্তর্জাতিক মানের কসাইখানাটি নির্মাণের পর থেকেই তালাবদ্ধ পড়ে আছে। স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ ও রপ্তানির লক্ষ্যে নির্মিত হলেও তিন মাসে একটি পশুও জবাই হয়নি।
