আটলান্টিক মহাসাগরে ২৭ দিন পর ৪৪ অভিবাসী জীবিত উদ্ধার, ৮০ জনের মৃত্যু আশঙ্কা
আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ধরে ভেসে থাকা একটি নৌকা থেকে ৪৪ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে থাকা ৮০ জনের বেশি মানুষ মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা করেছিল।
