যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। এতে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই সাপ্তাহিক সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি উঠেছে। মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এর প্রধান কারণ।
