ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যে খাবার খেয়ে ১,৭০০ শিক্ষার্থী-শিক্ষক অসুস্থ
ইন্দোনেশিয়ার স্কুলে বিনামূল্যের খাবার খেয়ে তিন দিনে ১ হাজার ৭০০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হয়েছেন। মধ্য জাভার লাসেম এলাকার একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৭৫২ শিক্ষার্থী ও ২৫ শিক্ষক গত বুধবার গ্রিল করা মুরগির মাংস খাওয়ার পর ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন।
