সিলেটে চোরাচালান প্রতিরোধে উচ্চ পর্যায়ের সভা
সিলেটে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত উচ্চ পর্যায়ের আঞ্চলিক টাস্কফোর্স এবং বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান অবৈধ করাতকল ও সালফারযুক্ত কয়লার চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
