গাজীপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদী আশেকনগর পার্ক এলাকায় একটি জলাশয় থেকে অজ্ঞাত (৭০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
