মিরপুরে আতশবাজির আগুনে দগ্ধ চার যুবক
রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন সিটি ক্লাব এলাকায় রাতে আতশবাজির আগুনে চার যুবক দগ্ধ হয়েছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্নের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
