টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙনে আঞ্চলিক মহাসড়ক বন্ধ
টাঙ্গাইলের গোপালপুরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ঢাকা-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একাংশ ধসে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভাঙন আতঙ্কে নদীপাড়ের মানুষ দিন কাটাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করেছে।
