কিম জং উনের মস্কো সফরের প্রস্তুতি, পুতিনের সঙ্গে বৈঠক
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে এবার মস্কো সফরের প্রস্তুতি নিচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এই সম্ভাব্য সফরকে সামনে রেখে গত রবিবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উচ্চপর্যায়ের এক বৈঠক করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই।
