মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭' কর্মসূচি
দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে উপজেলা পর্যায়ে ১০টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা এতে অংশ নিতে পারবে।
