ফুলবাড়ীতে অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে ছিনতাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে নবিরুল ইসলাম (৪০) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা উদ্ধারসহ একজনকে আটক করেছে।
