জাপানে জন্মহার ও প্রজনন হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে
জাপানে জন্মহার ও প্রজনন হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জাপানে জন্ম নিয়েছে মাত্র ৬ লাখ ৭১ হাজারের কিছু বেশি শিশু। এটি ১৮৯৯ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর সর্বনিম্ন সংখ্যা। মোট প্রজনন হার কমে দাঁড়িয়েছে ১.১৪-এ, যা ইতিহাসের সর্বনিম্ন।
