প্রস্তাবিত বাজেটকে ইতিবাচক বলল ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ইতিবাচক বলে মন্তব্য করেছে। ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের সক্রিয় আগ্রহ ও আন্তরিকতা নীতিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
