সাভারের ঐতিহ্যবাহী কর্ণপাড়া খাল দখল করে সাইনবোর্ড লাগালেন সাবেক দলিল লেখক সমিতির সম্পাদক
ঢাকার সাভারের ঐতিহ্যবাহী ‘কর্ণপাড়া (কর্ণতলী) খাল’ দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন সাভার দলিল লেখক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান। স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অথচ, স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
