মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ ছয়জন আটক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী বিশেষ অভিযানে নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে ২১০ পিস ইয়াবা, আট কেজি গাঁজা, পাঁচ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
