মশা দমনে কোটি কোটি 'ভালো মশা' ছাড়ার পরিকল্পনা করছে গুগল
মশা দমনে প্রযুক্তি জায়ান্ট গুগল বা এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের লাইফ সায়েন্সেস বিভাগ ভ্যারিলি মশা দমনে এক অভিনব উদ্যোগ নিয়েছে। ‘ডিবাগ’ নামে প্রকল্পটির অধীনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রায় ৬ কোটি ৪০ লাখ মশা ছাড়ার পরিকল্পনা করা হয়েছে।
