হজ শেষে দেশে ফিরছেন হাজিরা, ২৫ হাজারের বেশি হাজি ফিরেছেন
পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হাজিদের দেশে ফেরার কার্যক্রম পুরোদমে চলছে। এ পর্যন্ত ২৫ হাজার ৩৭৭ জন হাজি দেশে ফিরেছেন, যা মোট হজযাত্রীর ৩২ শতাংশ। সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ও ফ্লাইনাস এয়ারলাইন্স হজযাত্রী পরিবহন করছে।
