কক্সবাজারে পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত
কক্সবাজার শহরতলীর দরিয়ানগর এলাকায় পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার-এর অভ্যন্তরে উন্নয়নমূলক কাজের সময় এ দুর্ঘটনা ঘটে। অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
