ঈদুল আজহায় প্রায় ৩০ লাখ পশু অবিক্রীত, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য
এ বছর পবিত্র ঈদুল আজহায় প্রায় ৩০ লাখ পশু অবিক্রীত থেকেছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এবার কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু।
