ট্রাম্পের আমেরিকা ক্ষয় ধরাচ্ছে ওয়াশিংটনের কূটনীতিতে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত হুমকি, ব্যক্তিনির্ভর কূটনীতি ও বিশ্বের বিভিন্ন দেশে দুর্বল হয়ে পড়া মার্কিন দূতাবাস আন্তর্জাতিক অঙ্গনে ওয়াশিংটনের উপস্থিতির ধরন বদলে দিচ্ছে। ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত মিত্র দেশগুলো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের নতুন কৌশল খুঁজছে। অনেক ক্ষেত্রে তারা ট্রাম্পের বক্তব্যকে উপেক্ষা করে বিকল্প কূটনৈতিক পথ তৈরির চেষ্টা করছে।
